ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

0
150
ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরের মতো শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here