ঝালকাঠিতে সরিষার হলুদ জ্বলে কৃষকের মুখে হাসি, মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা

0
106
ঝালকাঠির দিগন্ত জুড়ে হলদে আল্পনার গালিচা ঢেউ! উন্নত জাতের সরিষা চাষে বাম্পার ফলন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুলে মোড়ানো মাঠ যেন প্রকৃতির এক নতুন চাদর বিছানো হলো। মাঠ জুড়ে মৌমাছির দল মধু আহরণে ব্যস্ত, আর কৃষকের চোখে ফুটে উঠেছে আনন্দ ও আশা।

শীতের সকালে বা সন্ধ্যার আলোয় সরিষার মাঠ যেন হলুদ দোলাচালার রাজ্য, যেখানে প্রকৃতি ও কৃষকের স্বপ্ন একসাথে ফুটে ওঠে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিছু বছর আগে সরিষা চাষ অলাভজনক হওয়ায় কৃষকরা এ ফসল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে এখন উচ্চ ফলনশীল জাতের সরিষা বিনামূল্যে পেয়ে তারা পুনরায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফসল এবং ভালো দাম পাওয়া যাবে। আগামীতে এ জাতের সরিষা চাষে আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

মাঠ ঘুরে দেখা যায়, সরিষার সবুজ গায়ে হলদে ফুলের আলপনা। মৌমাছিরা প্রতিটি ফুলে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে। কৃষক জাহাঙ্গীর (৪৩) জানান, তার দুই বিঘা জমিতে বারি-১৪ ও বিনা-৯/১০ জাতের সরিষা চাষে খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা। এজাতের সরিষার চাহিদা বেশি এবং দামও ভালো। তিনি আশা করছেন বাম্পার ফলন পেয়ে গত বছরের চেয়ে আরও ভালো লাভবান হবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর ২৩,৯২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করার লক্ষ্য ধরা হয়েছিল। ইতিমধ্যেই ২৪,৫০৮ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রারও বেশি। কৃষি বিভাগ আশা করছে, এ বছর সরিষার আবাদ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here