জিয়ানগর নাম পুনর্বহালে ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নাম পুনর্বহালের খুশিতে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ নামকরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২ মার্চ) রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দীর্ঘ ৯ বছর পর উপজেলার আদি নাম ফিরে পাওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নাম পুনর্বহালের খুশিতে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৭ই এপ্রিল তৎকালীন চারদলীয় জোট সরকার আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠের এক জনসভায় জিয়ানগর উপজেলা প্রতিষ্ঠার ঘোষণা দেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে উক্ত উপজেলার নামকরণ করা হয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০১৭ সালের ৮ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকার জিয়ানগরের নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ উপজেলা করে। দীর্ঘ প্রায় ৯ বছর পর পুনরায় ‘জিয়ানগর’ নাম পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করা হলো।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনে ধানের শীষের সাবেক প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বক্তারা বলেন, জিয়ানগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আজ পূরণ হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই নাম পরিবর্তন করা হয়েছিল, যা আজ জনআকাঙ্ক্ষার ভিত্তিতে পুনরায় প্রতিষ্ঠিত হলো।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here