জামায়াতের কাছে ধানের শীষকে পরাজিত হতে দিতে চাইনা: টিপু

0
154
এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু / ছবি - এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, “নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আমরা আর হ্যাটট্রিক পরাজয় চাই না। ২০০৮ ও ২০১৪ সালে পরাজিত হয়েছি—আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছে ধানের শীষকে হারতে দিতে চাই না।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে লালপুরের সুন্দরী পাইলট স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

টিপু আরও বলেন, “বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আজ যারা এমপি হতে চান—দেশে কোনো সংকট দেখা দিলে অনেকেই পালিয়ে যাবেন, কিন্তু আমরা রাজপথে থাকব।”

দলের অভ্যন্তরীণ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি দলকে অনুরোধ করবো—নেতাকর্মীদের ভাবনা বোঝার চেষ্টা করুন। এক–এগারোর সময় যখন অনেক এমপি জিয়া পরিবারের বিরুদ্ধে গিয়েছিল, তখন আমরা হাতে গোনা কয়েকজন জিয়া পরিবারের পাশে ছিলাম এবং বিজয়ী হয়েছি। কিন্তু যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা মনোনয়ন পান, আর আমরা যারা পাশে ছিলাম তারা বঞ্চিত হই।”

তিনি জানান, লালপুর–বাগাতিপাড়ার মানুষকে “জেল–জুলুম থেকে রক্ষা করার জন্য” তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “আমরা দলের সিদ্ধান্ত ও প্রতীকের জন্য অপেক্ষা করবো। শেষে পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো এবং জনগণের রায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো। আগামী নির্বাচনে জনতার প্রার্থীর বিজয় হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার।
এ ছাড়া বক্তব্য রাখেন— গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রাশিদা খাতুন, লালপুর ইউনিয়নের বিএনপি নেতা সাজেদুল ইসলাম হলুদ, জফিরুল ইসলাম মাস্টার, রাশিদুল ইসলাম প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here