জনগণের ভোটে জেতা সম্ভব নয় বুঝেই প্রশাসন নিয়ন্ত্রণে নিতে চাইছে জামায়াত: আবুল হাশেম বক্কর

0
152
জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত হ‌বে না জে‌নে জামায়াত প্রশাস‌ন নিয়ন্ত্রন নি‌তে চায়- আবুল হাসেম বক্কর / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

জামায়াত নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি হুমকি বলে আখ্যা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তার দাবি, জনগণের ভোটে জয়ের সম্ভাবনা নেই বলেই জামায়াত এখন প্রশাসনকে নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে, যা গণতন্ত্রের প্রতি চরম অবমাননা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর ধনিওয়ালা পাড়া বায়তুশ শরফ জামে মসজিদ এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগ ও পথসভায় তিনি এসব মন্তব্য করেন। চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে তুলে ধরতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আবুল হাশেম বক্কর বলেন, “শাহজাহান চৌধুরীর বক্তব্যে যে প্রশাসনকে অধীনস্থ করার ইঙ্গিত দেওয়া হয়েছে, তা রাষ্ট্রীয় নিরপেক্ষতার বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। গণতন্ত্রকে উপহাস করাই এ ধরনের বক্তব্যের মূল লক্ষ্য। জনগণের ভোটে নয়, চাপ সৃষ্টি ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়াই জামায়াতের পুরনো কৌশল।”

তিনি আরও অভিযোগ করেন, অতীতেও স্বৈরাচারী সরকারের সঙ্গে হাত মিলিয়ে প্রশাসনিক সুবিধা নিয়ে টিকে ছিল জামায়াত। তাই বর্তমান নির্বাচনেও তারা ভোটের মাঠে নয়, প্রভাব বিস্তারের পথ বেছে নেওয়ার চেষ্টা করছে।

গণসংযোগকালে বায়তুশ শরফ এলাকা থেকে শুরু করে ডি টি রোড, শেখ মজিব রোড, চৌমহনী, পাঠানটুলি এবং কদমতলী দস্তগীর চত্বর পর্যন্ত নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আয়োজন করা পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আহ্বায়ক আবদুর হালিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ হাসনাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. মহসিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের ভোটাররা এখন সচেতন এবং মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতিকে প্রত্যাখ্যান করেই গণতন্ত্রকে শক্তিশালী করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here