চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে সরকারি মহিলা কলেজের ১০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
বক্তারা প্রফেসর মুসলিমা খাতুনকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে স্মরণ করেন, যিনি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই শিক্ষাবৃত্তি উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদ উদ্দিন আল হাসান এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

