চাঁদা না পেয়ে এমপির ভাতিজার নেতৃত্বে হামলা ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

 

পাবনার ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় মধ্যরাতে একটি অটো রাইস মিলে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা মামুন মন্ডলের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে ও সিসিটিভি ফুজেই পর্যালোচনা করে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে স্থানীয় সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডল ও তার সহযোগী সেলিমের নেতৃত্বে ১১ টি মোটরসাইকেল যোগে প্রায় ২০-২৫ জন জোরপূর্বক ওই মিলে প্রবেশ করে চাঁদা দাবী করেন।

এসময় মিলের স্বত্বাধিকারী জিল্লুর রহমান বিশ্বাস গভীর রাতে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং তাদের পরদিন সকালে আসতে বলেন।

এসময় মামুন মন্ডল সহ তার সহযোগী কয়েকজন জিল্লু বিশ্বাসের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বাক বিতণ্ডায় জড়ান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

একপর্যায়ে মিল মালিক জিল্লুর রহমান বিশ্বাসকে ধাক্কাতে ধাক্কাতে জোর পূর্বক মিলের প্রধান ফটকে এনে বেধড়ক মারধর করেন। এতে জিল্লু বিশ্বাস মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এদিকে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মামুন মন্ডল বলেন, মিলের ছাই এলাকার পরিবেশ দুষন করছিলো।

সাধারন মানুষের চরম ভোগান্তি হওয়ায় বিষয়টি নিয়ে আমরা জিল্লু বিশ্বাসের সাথে কথা বলতে গিয়েছিলাম। কিম্তু জিল্লু বিশ্বাস আমাদের সাথে খারাপ ব্যবহার করে মিল থেকে বেরিয়ে যেতে বলেন। বাকবিতন্ডার এক পর্যায়ের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে চাঁদার বিষয়টি সত্য নয়।

এ ঘটনায় শনিবার সকালে প্রশাসনের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, হামলা ও মারধরের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here