চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৫০টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমেরিকা প্রবাসী, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের ব্যাপারী বাড়ির উঠানে আয়োজিত অনুষ্ঠানে আলমগীর কবিরের পক্ষ থেকে মসজিদের ইমামদের হাতে উপহার সামগ্রী তুলে দেন তার পিতা হাজী আব্দুর রহীম ও ছোট ভাই মো. মোস্তফা কবির।
এ সময় উপস্থিত ছিলেন গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক ব্যাপারী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুসসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ইমামদের সঙ্গে কুশল বিনিময় করেন মো. আলমগীর কবির। তিনি বলেন, “করোনাকালীন সময় থেকে আমি ইমামদের পাশে আছি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভবিষ্যতেও আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন ইমামদের সম্মানার্থে তাদের সহযোগিতায় কাজ করে যেতে চাই। দেশের বিভিন্ন এলাকায় যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন, তারাও যেন এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসেন—এটাই আমার প্রত্যাশা।”
জানা যায়, আলমগীর কবিরের ব্যক্তিগত অর্থায়নে ২০০৬ সাল থেকে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে করোনাকালীন সময় এবং বিভিন্ন দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রতি ইমামের জন্য ২৫ কেজির এক বস্তা চাল, ১ কেজি পোলাও চাল, চিনি, সেমাই, গুঁড়া দুধ এবং নগদ দুই হাজার টাকা।
এই বাংলা/এমএস
টপিক

