চরভদ্রাসনে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলার উদ্বোধন

0
334
চরভদ্রাসনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের উদ্বোধন / ছবি : এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরুণ প্রজন্মের সাংস্কৃতিক চর্চা ও স্থানীয় খাবারের ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোজিউল্লাহ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here