চরভদ্রাসনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্যা ও মেজবাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জানানো হয়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুন চরভদ্রাসন উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে উপজালাজুড়ে ৯৭টি কেন্দ্র স্থাপন করা হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংক্রমণজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভায় বক্তারা কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্ধারিত বয়সী শিশুদের ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here