চট্টগ্রামে রেলের জায়গা দখলে নিয়ে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় কর্মকর্তাকে ওয়েম্যানের হুমকি

চট্টগ্রাম ব্যুরো :

 

রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলে পাহাড়তলী স্টেশনের পাশে রেলের জায়গা দখল করে রীতিমতো ঘরবাড়ি নির্মাণ করছে রেল কর্মচারী। কাজে বাধা দিলে বিএনপি নেতাদের এনে ভয়ভীতি দেখানো রেলের উপসহকারী প্রকৌশলী ও আরএনবি সদস্যকে। এ বিষয়ে লিখিত অভিযোগ গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যালয়ে।

ওয়েম্যান একরামুল ও ইমরুল নামের দুই রেল কর্মচারী পাহাড়তলী স্টেশন কলোনিতে রেলের জায়গায় অবৈধ দখল করে চারটি সেমিপাকা কোয়াটার নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি রেল পাহাড়তলী বিভাগীয় প্রকৌশলী (২) বরাবর অবহিত করে।

শনিবার (৯ মে) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (২) মো. সোহেল ওই স্থানে গিয়ে ঘর নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। দুপুর ১২টায় একরামুল হক ও ইমরুল চৌধুরী এসে তাদের অকথ্যভাষায় গালাগালি করেন এবং কাজ বন্ধের কারণ জানতে চান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চট্টগ্রাম রেলওয়ে পাহাড়তলী স্টেশন কলোনিতে একরামুল হকের (ওয়েম্যান-চিনকিআস্তানা) ঘর। যেটির নম্বর ই/২৩। এছাড়া অভিযোগ উঠেছে, ইমরুল চৌধুরী (ওয়েম্যান-এসএসএই /পথ/ চট্টগ্রাম) নিজেকে ওয়ার্কস সুপারভাইজার পরিচয়ে নানা হুমকি ধমকি ও গালাগাল করেন আরএনবি সদস্যকে।

হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আরএনবির (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) হাবিলদার কৃষ্ণপদ রায়।

ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (২) মো. সোহেল জানান, কাজ বন্ধের পর ওই দুই ওয়েম্যান অফিসে এসে হুমকি-ধমকি দেন ও অসৌজন্যমূলক আচরণ করেন। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here