ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে সোমবার ( ১ জুন ) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির অফিস সংলগ্ন বাস স্টেশনে প্রাঙ্গণে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর(এমপি)।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মুশতাক আহমেদ দিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে এস এ জিন্নাহ কবির (এমপি) বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুঁয়া ও ইভটিজিং মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। মাদক ও ইভটিজিং নির্মুল করে এ দেশের সাধারণ জনগণের পাশে থেকে একসাথে কাজ করতে চাই। মাদক- গ্রহন ও ইভটিজিং সমাজকে ধংসের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে আমাদেরকে দুরে থাকতে হবে এবং যুব সমাজকে ধব্বংসের হাত থেকে রক্ষা করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, অপরাধীকে ধরলে কিছু আইনি প্রক্রিয়া থাকে। পুলিশ অপরাধীকে ধরলে কেউ স্বাক্ষী হতে চায়না। তাই সকলের সহযোগীতা চাইলেন তিনি।
এই বাংলা/এমএস
টপিক

