ঘিওরে গলায় ফাঁস দিয়ে দিন মজুরের মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলাসিংজুরী ইউনিয়নর বীরসিংজুরী গ্রামে ইয়াকুব আলী (৫৫) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (১৬ মে) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী বীরসিংজুরী গ্রামের মৃত কফিলউদ্দিনের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহতের ছেলে আল আমিন জানান, তার বাবা প্রতিদিনই রাতে দেরিতে বাড়ি ফিরতেন। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বাবার সঙ্গে শেষবারের মতো কথা হয়। তখন তিনি জানান, বাড়ি ফিরতে দেরি হবে। পরে সকালে চাচাতো ভাই আব্দুর রাজ্জাক ফোন করে জানান, ইয়াকুব আলী গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

ঘিওর থানার এসআই মোঃ শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here