ঘিওরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা দেড় লাখ টাকা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বাইরে থেকে বন্ধ থাকা ‘আল মুমিন’ ব্যাটারি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কারখানাটিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। পাশাপাশি সেখানে কোনো ধরনের বর্জ্য ব্যবস্থাপনাও ছিল না। ফলে পরিবেশ দূষণ, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম জানান, কারখানাটিতে ভয়াবহ বিষাক্ত উপাদান ব্যবহার করা হচ্ছিল, যা স্থানীয়দের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানার কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি সেখানে থাকা সকল রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here