গ্রামীণ সকল রাস্তা পাঁকাকরণ করা হবে: এমপি বিলকিস ইসলাম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রামীণ অর্থনীতি ও রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ সড়কগুলো পাঁকাকরণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল গ্রামীণ রাস্তা পাঁকাকরণ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে।

শনিবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খয়ের দারোগাপাড়া দারোগাবাড়ী থেকে ক্যানেল অভিমুখী রাস্তার সংস্কার ও সিসি ঢালাইকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরে তিনি কামারপাড়া গ্রামের রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন করেন এবং বাহাগিলী ইউনিয়নে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী এবং সৈয়দপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here