
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যৌথ পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ বিএনপি মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরণের ৪ অনুসারীকে আটক করা হয়েছে। অভিযানটি শনিবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় সরকারি পাড়া এলাকায় পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতারকৃতরা হলেন — কাউরাট এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ শামীম (২৯), মৃত শাজাহানের ছেলে মামুন (২৫), মাজেদ আলীর ছেলে মোঃ আফাজ, পূর্ব দাপুনিয়া এলাকার রফিকের ছেলে হাবিব (১৭)
সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে “প্রত্যাশা যুব কল্যাণ সংঘ” নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্র যেমন দা, রামদা ও চাপাতিসহ তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ক্লাব নিয়ে নানা অপ্রীতিকর অভিযোগ চলছিল।
ওসি দিদারুল আলম বলেন, আটককৃতরা হিরণের অনুসারী এবং অপ্রীতিকর ঘটনার জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা পুলিশের এই অভিযানকে স্বস্তি হিসেবে দেখছেন, কারণ এটি এলাকার সাধারণ মানুষকে সন্ত্রাস ও অস্থিরতার হাত থেকে রক্ষা করবে।
এই বাংলা/এমএস
টপিক
