গোয়েন্দা নজরদারি ও ৩ চেকপোস্ট বসিয়ে পানছড়ি সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

0
230
গোয়েন্দা নজরদারি ও ৩ চেকপোস্ট—পানছড়ি সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি:

পানছড়ি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ক্রসিংয়ের আশঙ্কাজনক এলাকাগুলো চিহ্নিত করে গুরুত্বপূর্ণ ৩টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধ করা যায়।

এদিকে, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদসহ বিশেষ তল্লাশি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জান-মালের সুরক্ষায় তারা সর্বদা সতর্ক রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে বলেও জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here