গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের জমি ২ লাখ ৫১ হাজার টাকায় ইজারা সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে মৃত রহিমা বিবি ওয়াকফ্ এস্টেটের মালিকানাধীন কৃষি জমির উন্মুক্ত নিলাম ডাক ও ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (০৭ মে, ২০২৬ খ্রি.) বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

​ সাহাপানিয়া মৌজা, গোদাগাড়ী। ৫.৬০ একর। বাংলা ১৪৩৩ সন। এক বছরের জন্য, ২,৫১,৬০০ (দুই লক্ষ ৫১ হাজার ছয়শত) টাকা।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট জনাব শামসুল ইসলামের সভাপতিত্বে নিলাম প্রক্রিয়া শুরু হয়। সাহাপানিয়া মৌজার মোট ৫.৬০ একর জমিটি বিভিন্ন খণ্ডে আলাদা আলাদা ডাকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

​নিলামে অংশগ্রহণের শর্ত হিসেবে প্রত্যেক ডাককারী ১০,০০০ টাকা জামানত জমা দিয়ে অংশ নেন। একাধিক আগ্রহী ইজারা গ্রহীতার স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ ডাক নির্ধারিত হয়। ৫.৬০ একর জমির বিপরীতে সর্বমোট ২ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা সর্বোচ্চ ডাক হিসেবে গৃহীত হয়।

​নিলাম প্রক্রিয়া শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম বলেন:​”সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আজকের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি নিয়ম মেনে এই ইজারা কার্যক্রম সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

নিলাম শেষে সর্বোচ্চ ডাক প্রদানকারীদের নিকট থেকে তাৎক্ষণিকভাবে ইজারার সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here