গুইমারায় সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা প্রদান

0
169
আর্থিক সহায়তা প্রদান করেন পার্বত্য জেলা পরিষদ / ছবি - এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গুইমারা সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গুইমারা সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই সহায়তা প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানটি আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, সহযোগিতায় ছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নোমান হোসেন, খাগড়াছড়ি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, গুইমারা উপজেলা সাবেক চেয়ারম্যান উশৈপ্রু মারমা এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা শাখার সভাপতি অংগ্য মগ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুইচিংপ্রু সাইন, কংজপ্রু মারমা, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, সাথোয়াইপ্রু চৌধুরী, বাদল কান্তি সেন, এবং যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা প্রমুখ।

বক্তারা বলেন, গুইমারা রামেসু বাজারে সহিংসতার পর থেকে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে জেলা পরিষদ বিভিন্নভাবে সহায়তা করে আসছে। গুরুতর আহতদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা ব্যয়ও বহন করেছে পরিষদ। তাঁরা আশ্বাস দেন, আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে। বক্তারা পাহাড়ের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মোট ১৬০ জন নিহত ও আহতদের পরিবারে মধ্যে ৫০ লক্ষ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here