খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় মহালছড়ি জোনের উদ্যোগে রোটারি ক্লাব অফ চিটাগং পোস্ট সিটি ও বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশন সহযোগিতায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম সার্বিক তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যম্পেইন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৭মে) সকাল ৯ টায় থেকে বিকাল ৩ টায় পর্যন্ত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয় ।
মহালছড়ি-তে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সুবিধা বঞ্চিত জনসাধারনের উদ্দেশ্যে বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ক্যাম্পেইনের আওতায় অভিজ্ঞ চক্ষু ডাক্তারগণ প্রাথমিক পরীক্ষা ও নিরীক্ষা পরিচালনা শেষে বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। রোগী হাজারো অধিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
এছাড়াও বাছাইকৃত ১৭৪ জন ছানি অপারেশন রোগীকে মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে রোগীদের নিয়মিত ফলোআপ গ্রহণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মহালছড়ি জোনে সহযোগীতা দুর্গম পাহাড়ি এলাকায় গরিব ও অসুস্থ রোগীদের যাতায়াতের সুবিধার্থে একাধিক যানবাহনের ব্যবস্থা করা হয়। চক্ষু চিকিৎসা ব্যতীত মা ও শিশু প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মহালছড়ি জোন মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ ও লায়ন্স চক্ষু হাসপাতালের ডাঃমাহফারা লাজিম ইজমা আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ নুসরাত সুলতানা সহকারী সার্জন লায়ন চক্ষু হাসপাতাল, মোঃ জসিম উদ্দিন ক্যাম্প কো-অর্ডিনেটর, মিসেস সানজিদা,কাজী অনন রিদাত অপ্টমেট্রিস্ট, নাইমা ও মোঃ জাহাঙ্গীর মেডিক্যাল এ্যাসিষ্ট্যন্ট এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ পিএসসি, মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম,পিপি মুহাম্মদ সাজেদুল হক প্রমূখ।
চক্ষু চিকিৎসা পাহাড়ি ও বাঙালি অংশগ্রহনে মহালছড়ি জোনের এই সম্প্রীতি বৃদ্ধির জনকল্যাণমূলক প্রচেষ্টা সফল হয়েছে বলে চিকিৎসা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

