খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতায় সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (২২ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি পিএসসি, জি সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান সুইচিংপ্রু সাইন, সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেনসহ রাজনৈতিক, শিক্ষক, হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিন্দুকছড়ি জোন কমান্ডার বলেন, পার্বত্যবাসীর মানবাধিকার লংঘন না ঘটে সেই বিষয়ে সকলের সচেষ্ট থাকার আহ্বান করেন । পাশাপাশি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিষয়সহ ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস নির্মূল, সড়ক দুর্ঘটনায় সচেতনতার বৃদ্ধি, শিক্ষা উন্নয়নে তুলে ধরেন। সামাজিক যোগাযোগে ফেসবুকে অপপ্রচার ও ফেক আইডির মিথ্যা প্রচারের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

