খাগড়াছড়িতে ৩দিনব্যাপী স্থানীয় শিল্পপণ্যের বিজয় মেলা উদ্বোধন

0
272
খাগড়াছড়িতে বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী চারু–কারু ও শিল্পপণ্যের বিজয় মেলা উদ্বোধন / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমারোহে বিজয় মেলা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা এবং নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমা প্রমুখ।

চারু-কারু সামগ্রী, হস্তশিল্প, স্থানীয় শিল্পীদের তৈরি নানান পণ্য এবং সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে সাজানো হয়েছে এবারের বিজয় মেলা। তিন দিনব্যাপী এ আয়োজন স্থানীয় শিল্পী, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠবে এক প্রাণবন্ত মিলনমেলা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here