খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতি জোরদারে প্রস্তুতিমূলক সমাবেশ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আয়োজিত এ সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা সরাসরি অংশ নেন এবং বাকি উপজেলাগুলোর সদস্যরা ভার্চুয়ালি সভায় যুক্ত হন। এ ছাড়া রাঙামাটি ও বান্দরবান জেলার আনসার ও ভিডিপি সদস্যরাও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, চট্টগ্রাম আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন) এর পরিচালক মুনমুন সুলতানা, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম।
সমাবেশে সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন।
এই বাংলা/এমএস
টপিক

