Home দুর্ঘটনা কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

0
138
কুষ্টিয়ায় গড়াই নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার / ছবি - এই বাংলা

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় শহরের উত্তর কমলাপুর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে থানা পুলিশকে জানায়। এসময় থানা পুলিশ তাৎক্ষণিক ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পরে নৌ পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর বলেও জানিয়েছে পুলিশ। মরদেহটির পরনে ছিল কালো রংয়ের প্যান্ট ও ঘিয়া রংয়ের শার্ট।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুর রহমান জানান, গড়াই নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবেএখনো তার নাম পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্ত কাজ করছে পুলিশ। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here