কুলাউড়া আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রোডমার্চ

0
432
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রোড মার্চের শুরুতে বক্তব্য দেন আবেদ রাজা / ছবি : এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশাল রোডমার্চ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকেলে প্রায় ২৫ কিলোমিটার পথজুড়ে এই কর্মসূচি আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাজার মিশন চৌমুহনী থেকে শুরু হওয়া রোডমার্চ টিলাগাঁও, পৃথিমপাশার রবিরবাজার, রাউতগাঁও হয়ে কুলাউড়া শহরে এসে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগানে মুখর ছিল অংশগ্রহণকারীরা, যেখানে তারা মনোনয়ন পুনর্বিবেচনা করে এডভোকেট আবেদ রাজাকে প্রার্থী করার দাবি জানান। তৃণমূলের নেতাকর্মীরা বলেন, দলের কঠিন সময়ে পাশে ছিলেন আবেদ রাজা; গত ১৬ বছরের রাজনৈতিক প্রতিকূলতায় সব আন্দোলন-সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন।

কর্মসূচির শুরুতে বক্তব্য দিয়ে আবেদ রাজা বলেন, “ম্যাডাম জিয়ার মুক্তির আন্দোলনে frontline-এ ছিলাম, বহুবার জেল খেটেছি। ১৭ বছর ধরে পুলিশি নির্যাতন ও মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে থেকেছি। কখনো পেছাইনি।”
তিনি বলেন, প্রাথমিক তালিকায় ঘোষিত শওকতুল ইসলাম শকুর বেশিরভাগ সময় প্রবাসে থাকা, মামলা-সংগ্রামের বাইরে থাকা এবং সম্প্রতি উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে পরাজিত হওয়ার কথা উল্লেখ করেন। এ কারণে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীদের হতাশা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোডমার্চ শুরুর আগে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল আহমদ জুনেদ, বিএনপি নেতা বদরুল হোসেন খান, এ এন এম খালেদ লাকি ও শেখ শহীদুল ইসলাম।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here