কুলাউড়ায় সতন্ত্র প্রার্থী হিসেবে এম জিমিউর রহমান চৌধুরীর ঘোষণা

0
523
সতন্ত্র প্রার্থী হিসেবে কুলাউড়ায় এম জিমিউরের ঘোষণা / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সতন্ত্র এমপি প্রার্থীতা ঘোষনা করেছেন উপজেলার পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম্যান্ডেলা প্রদক প্রাপ্ত শিল্পপতি এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২৯ নভেম্বর শনিবার এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলার নিজ বাড়িতে হযরত রাজাই পীর ছাহেবের ঈসালে ছওয়াব মাহফিল ও এক মতবিনিময় অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে উপজেলা বাসীর সম্মতিক্রমে আগামী সংসদ নির্বাচনে এমপি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষনা দিলেন।

তিনি আলোচনা সভায় বক্তব্যে বলেন তিনি আমি বর্তমানে পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছি আমি কোন দিন কোন রাজনিতি করি নাই বা ইহাতে আমি কুন সমপৃক্ত ছিলাম না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চাচ্ছি তাই আপনাদের মতমত ও সু পরামর্শ দিয়ে আপনারা আমাকে এম পি নির্বাচিত করবেন।ইনশাআল্লাহ আমি যদি আগামীতে নির্বাচিত হতে পারি তাহলে কুলাউড়া উপজেলা কে একটি রোলমডেল উপজেলা গড়ে তুলব। চা শ্রমিক থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ সকল মানুষের সাথেঐক্যবদ্যভাবে কাজ করব।কুলাউড়াকে উন্নয়নের রুপকারে তৈরি করবো। তিনি আরও বলেন আমি ইউপি চেয়ারম্যান হিসেবে ৪ বছর অতিবাহিত হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত আমার সম্মানি ভাতা নেই নাই,আমি আমার ইউনিয়নের জন্মনিবন্ধন ফি টাই আমি বহন করে যাচ্ছি।যাতে আমার আমার সাধারণ জনগন ভালো থাকে আমি তাদের সেবার জন্য জন্য এসেছি কিছু নেওয়ার জন্য নয়। তাই আপনারা আমাকে এম পি নির্বাচিত করুন ইনশাআল্লাহ আমার ইউনিয়ন বাসীর মত সারা উপজেলা বাসীর সেবা করে যাব।কুলাউড়ার উন্নয়নের থেমে থাকা বিভিন্ন সমস্যা গুলো সমাধানের চেষ্টা করে উন্নয়নের অগ্রযাত্রা বারিয়ে দিব।শুধু আপনাদের সাহায্য সহযোগিতা দোয়া ও ভালোবাসা চাই।

চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলার বাড়িতে ঈসালে ছওয়াব ও আলোচনা সভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিতে সকাল ১১ ঘঠিকা থেকে পুরুষ, মহিলা সহ সকলের উপস্থিত হয়ে শিরনী বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here