কুড়িগ্রামে বিএনপি ও ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চিলমারীর জোড়গাছ বাজারে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ, ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা

0
75
চাঁদাবাজি / প্রতিকি ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জোড়গাছ বাজারে এখন চাপা উৎকণ্ঠা বিরাজ করছে। এক করাতকল মালিকের কাছ থেকে কয়েক দফা চাঁদা আদায় এবং পরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জোড়গাছ বাজারে একটি করাতকল পরিচালনা করেন।

গত ১৬ ফেব্রুয়ারি তিনি চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিলমারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রমনা মডেল ইউনিয়ন ছাত্রদলের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম দুদু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী মোঃ দুলাল মিয়া, ছাত্রদল কর্মী মোঃ আল আমিন, মোঃ স্বপন ইসলাম বাহা ও মোঃ আবু মিয়া। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ-সমর্থক মোঃ নবিদুল ইসলাম ও মোঃ নুরুজ্জামাল মিয়ার নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমি ব্যবসার পুঁজি নিয়ে গাছের বাগান কিনতে বের হয়েছিলাম। অভিযুক্তরা আমাকে পথে আটকে সব টাকা নিয়ে যায়। এখন ভয় আর অনিশ্চয়তায় আছি।”

ছাত্রদল নেতা সুমন ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাদের ওপর হামলা হয়েছে। ব্যবসায়ী সাইফুল ইসলাম তিন হাজার টাকা স্বেচ্ছায় তাদের দিয়েছিলেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে জোড়গাছ বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদার ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here