কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবীর মহুরী নিহত

নিহত মোঃ আমিনুল ইসলাম / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পৌর শহরে এক ভয়াবহ দুর্ঘটনায় বাইসাইকেল চালানো এক আইনজীবী সহকারী (মহুরি) মারা গেছেন।

দুর্ঘটনা ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায়। নিহতের নাম মোঃ আমিনুল ইসলাম (৪৫), তিনি সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের নওয়াবস গ্রামের হায়দার আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন জানান, মোঃ আমিনুল ইসলাম বাইসাইকেল নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে জজ কোর্ট মোড়ে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা আহতকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here