কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুই মণ ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩।
শুক্রবার (৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, রংপুর র্যাব-১৩।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রাবাইতাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলামের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় মোঃ নুর ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রাবাইতাড়ী গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

