কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
সভায় তামাকের ক্ষতিকর প্রভাব, জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং তামাকমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ।
এ সময় টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

