ঝালকাঠি প্রতিনিধি :
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্যের আলোকে সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
টপিক

