কাঁঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজ্জাক বয়াতি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মো. হায়দার মুন্সির বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকাবাসী রাজ্জাক বয়াতিকে আটক করে। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে গ্রাম পুলিশ সদস্য ছোহরাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত রাজ্জাক বয়াতি (৪০) ওই উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বয়াতি বাড়ির সুলতান বয়াতির ছেলে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here