কাঁঠালিয়ায় কাল্বের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ জুন) কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কাল্বের সভাপতি মো. আবদুল মন্নান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর খন্দকার মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম এবং কাল্বের জেলা প্রোগ্রাম অফিসার মো. মহিউদ্দিন।

উপজেলা কাল্বের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাল্বের সদস্য অধ্যাপক মো. আজিজুল হক, মো. রিপন মিয়া, মো. বাবুল মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং সদস্যদের বিভিন্ন মতামত ও প্রস্তাবের আলোকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সদস্যদের আর্থিক সেবা ও কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং কাল্বের সদস্যরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here