উলিপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি সালেহী

0
42
নিজেই ঝাড়ু দিয়ে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন কুড়িগ্রাম-৩ এমপি ব্যারিস্টার সালেহী / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

‎‎কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ মিনার চত্বর ও বিভিন্ন সড়কে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মসজিদুল হুদার সামনে থেকে শুরু করে পৌর শহরের সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড়, গুনাইগাছ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

‎স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কুড়িগ্রাম জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন, উলিপুর উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, উলিপুর পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতাকর্মীরা।

‎এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here