উন্নয়ন না করতে পারলে, আমি আর ভোট চাইতে আসবো না: রুমিন ফারহানা

0
74
নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র সাংসদ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার (২ ফেব্রুয়ারি) সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

তিনি রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর, দুবাজাইল ও বারপাইকা গ্রামে গণসংযোগ ও একাধিক জনসভায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ করেন। রুমিন ফারহানা বলেন, এমপি থাকাকালীন তিনি এলাকার অর্ধেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন এবং সড়ক ও যোগাযোগ ব্যবস্থার জন্য একনেক অনুমোদন পেয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি ভোটারদের কাছে ১২ ফেব্রুয়ারি ‘হাঁস’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে অরুয়াইল চেত্রানদী ব্রিজ, পাকা সড়ক এবং মেঘনা নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করবেন। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থেকে আপনারা নিশ্চিত করবেন কেউ আমার ভোট চুরি করতে পারবে না।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here