ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

 

ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় সংবাদপত্র ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জমকালো আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবকে সাজানো হয় বর্নিল সাজে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান সরকার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‘দৈনিক দেশ রূপান্তর’ এর ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সেহাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু ও সেলিম সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান, স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, দাশুড়িয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ও কলামিষ্ট গোপাল অধিকারী, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, খালেদ মাহমুদ সুজন, রাসেল আলী, জিল্লুর রহমান জীবন, এম আর রাসেল, শাহীনুর রহমান বাঁধন, সিয়াম হোসেন, হাসান ইসলাম, ফজলে রাব্বি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা দেশ রূপান্তরের সংবাদ প্রকাশের ভুয়সি প্রশংসা করে আগামীর জন্য দোয়া করেন। বিশেষ করে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বহুল আলোচিত ‘বালিশ কান্ডে’র তথ্য বহুল সংবাদ প্রকাশের জন্য দেশ রূপান্তরকে ধন্যবাদ জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here