নিজস্ব প্রতিবেদক :
ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল এবং কর্মকর্তাদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) মাঠ পর্যায় থেকে আগত ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মহিউদ্দিন মাহিন-কে সভাপতি, আনিসুজ্জামান শিকদার-কে সাধারণ সম্পাদক এবং শাহ নজরুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মাহিন অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিকদার বলেন, অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবগঠিত কমিটি নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন। পাশাপাশি কর্মকর্তাদের পেশাগত ও কল্যাণমূলক স্বার্থ সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

