ইবিতে ‘মানবতা ও ইসলাম’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

0
145
ইবিতে ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত / ছবি : এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি)-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি রাদ।
তিনি বলেন, “বর্তমান বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো আসলে কিছু রাষ্ট্রের স্বার্থ রক্ষার মাধ্যম হিসেবে কাজ করছে। ইসলামের মানবাধিকার ধারণা মানুষের মর্যাদা, দায়িত্ব ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। নারী-পুরুষ উভয়ের জন্য ইসলাম যে অধিকার নির্ধারণ করেছে, তা পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “মানবাধিকার সংস্থাগুলো নারীর মুক্তির নামে নারীত্বের অবমূল্যায়ন ঘটাচ্ছে। অথচ ইসলামে নারীকে সম্মান, নিরাপত্তা ও মর্যাদা প্রদান করা হয়েছে। ইসলামই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করার প্রকৃত পথ দেখায়।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাসউদ আল মাহদী। স্বাগত বক্তব্য দেন আইএডি পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলাম মানবতার ধর্ম। এটি সবাইকে ন্যায়, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা দেয়। মহানবী (সা.) আমাদের শিখিয়েছেন, প্রকৃত ইবাদত হলো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা। যদি আমরা ইসলামের এই মূল্যবোধগুলো ধারণ করি, তবে একটি শান্তিপূর্ণ ও নৈতিক সমাজ গঠন করা সম্ভব।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here