
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ দায়িত্ব প্রদান করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত ২০১০) এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে ডিন পদে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই অভ্যূত্থান–পরবর্তী বিরোধিতার কারণে সাময়িক বহিষ্কৃত ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া বলেন, “প্রশাসন আমার প্রতি যে আস্থা রেখেছে তা আমি যথাসাধ্য সম্মান জানাবো। ব্যবসায় প্রশাসন অনুষদকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।”
এই বাংলা/এমএস
টপিক
