আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী ডিবি হেফাজতে

0
170
সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন / ছবি : এই বাংলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীতানুষ্ঠানে ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। এ ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিবি ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর জেলা থেকে আবুল সরকারকে হেফাজতে নেওয়া হয়। তিনি সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা এবং এলাকায় ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।

ডিবি কর্মকর্তা জানান, ভিডিওতে যে অভিযোগ উঠেছে তা পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে একদল লোক মানববন্ধন করে বাউল শিল্পীর সর্বোচ্চ শাস্তি দাবি জানায়। মানববন্ধনে ‘মুফতি’ আরিফুল ইসলাম অভিযোগ করেন, গত ১ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক গানের আসরে আবুল সরকার আপত্তিকর মন্তব্য করেন।

হেফাজত ইসলামের জেলা আমির শাহ সাইদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা শেখ মাহবুবুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ এবং আব্দুল করিম কাসেমী।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here