বিশেষ প্রতিনিধি :
দেশের সম্মানিত আলেম-ওলামাদের নিয়ে কোনো ধরনের অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, “যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।”
তিনি আরও লেখেন, “যদি কেউ এমনটি করেন, তবে ধরে নেয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না।”
এই বাংলা/এমএস
টপিক

