অষ্টগ্রামে সরকারি জমিতে ঘর নির্মাণের সত্যতা জানতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

0
246
হামলা / প্রতিকী ছবি

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তূল ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্ধারিত জমিতে ঘর নির্মাণের বিরোধকে কেন্দ্র করে তিন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে ঘর নির্মাণের অভিযোগের পরদিন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন বলে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তূল ইউনিয়নের হোসেনিয়া বাজারে ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে দুই মাস আগে ঘর নির্মাণ করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান মেম্বার জামালকে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু ১৫ নভেম্বর রাতে তিনি পুনরায় একই জায়গায় ঘর নির্মাণ করেন।

১৬ নভেম্বর তিন সাংবাদিক ঘটনাস্থলে বিষয়টির সত্যতা জানতে গেলে অভিযুক্ত মেম্বার জামাল ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। সাংবাদিকদের ভাষ্য, তাঁদের অশ্লীল ভাষায় গালাগাল করা হয়, মারধর করা হয় এবং তথ্যের উৎস জানতে চাপ দেওয়া হয়। এমনকি তাঁদের হুমকি দেওয়া হয়—কাক্সিক্ষত নাম না বললে ঘটনাস্থল ছাড়তে দেওয়া হবে না।

    অভিযুক্ত জামাল মেম্বার / ছবি – সংগৃহীত

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক সাংবাদিক গোপনে ইউএনও ও অষ্টগ্রাম থানা পুলিশকে ফোনে খবর দেন। পরে দুইজন এসআই ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন সাংবাদিককে উদ্ধার করেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন— মোঃ শাহিন মিয়া (দৈনিক আলোকিত সকাল, অষ্টগ্রাম প্রতিনিধি), মোঃ নাজিরুজ্জামান আজমল (দৈনিক ইনকিলাব প্রতিনিধি), মোঃ আল আমিন (দেশ বুলেটিন প্রতিনিধি)

তাঁরা জানান, প্রশ্ন করতেই জামাল মেম্বার ও তাঁর লোকজন তাঁদের মারধর করেন। নাজিরুজ্জামান আজমলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “বিষয়টি আমরা জানি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here