ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলা পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদে অফিস সময়ে গিয়ে দেখা যায়, পুরো অফিস তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অথচ দণ্ডে উড়ছে জাতীয় পতাকা।
সেখানে কোনো চেয়ারম্যান ইউপি সদস্য কর্মচারীর উপস্থিতি না থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
রবিবার (১৬ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও অফিস কক্ষ তালাবদ্ধ। অথচ সরকারি নিয়ম অনুযায়ী অফিস চলাকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার কথা।
স্থানীয়রা জানান, প্রয়োজনীয় সেবা নিতে এসে প্রায়ই তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এতে সাধারণ মানুষকে বারবার অফিসে এসে ফিরে যেতে হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিশেষ কাজে ডিমলায় অবস্থান করতেছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “বিষয়টি আমি কঠোরভাবে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

