সোনাইমুড়ীতে বীজতলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

0
153
সোনাইমুড়ী থানা / ছবি - সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের রিয়াজ ধানের বীজতলা রক্ষায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে নুরুল হুদা নিজের বীজতলা করতে গিয়ে ওই ফাঁদের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই রিয়াজ পলাতক।

নিহতের শ্যালক পারভেজ আলম বলেন, “ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন। ১২ ডিসেম্বর তার সৌদি যাওয়ার ফ্লাইট ছিল।”

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here