সিলেটের শাবিপ্রবিতে গঠিত প্রথম কেন্দ্রীয় এলামনাই আহ্বায়ক কমিটি

0
96
ছবি - এই বাংলা প্রতিনিধি

স্টাফ রিপোর্টার :

প্রতিষ্ঠার তিন দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গঠিত হয়েছে প্রথম কেন্দ্রীয় এলামনাই (সাবেক শিক্ষার্থী) আহ্বায়ক কমিটি। ১১৩ সদস্যের এই কমিটিতে রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. মুজিবুর রহমান এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শাব্বির আহমদ চৌধুরীকে যৌথ আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় ব্যাচের প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবার কেন্দ্রীয় এলামনাই কমিটি গঠিত হওয়ায় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ জয়নুল হক, মোহাম্মদ আরিফ আলী রাব্বানী, জায়েদুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, কামরুল হাসান মিঠু, নাজমুল ইসলাম জুয়েল ও প্রফেসর ড. শফিকুল ইসলাম।


সহ-সদস্য সচিব হিসেবে আছেন সৈয়দ এ এস সুলতান, মখলিছুর রহমান পারভেজ, এডভোকেট মোহাম্মদ দিলোয়ার হোসেন শামীম, প্রফেসর ড. রেজোয়ান আহমেদ এবং প্রফেসর ড. জামাল উদ্দিন।
কোষাধ্যক্ষ হয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাহমিদ বখত চৌধুরী ও ড. সাইফুল ইসলাম।

এছাড়া বিভিন্ন ব্যাচ ও বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করতে কাজ করবেন।

আহ্বায়ক কমিটি প্রাথমিকভাবে শাবিপ্রবি কেন্দ্রীয় এলামনাইয়ের কাঠামো, গঠনতন্ত্র ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর নির্ধারিত নীতিমালার ভিত্তিতে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় এলামনাই কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here