সাভারে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা নিহত ১, আহত ১৫

0
83
ছবি - এই বাংলা প্রতিনিধি

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রাত নয় টার দিকে সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫, জন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার (২২ শে অক্টোবর) রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী সমর্থক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে তর্ক বিতর্ক হয়।

তর্ক বিতর্কের এক পর্যায় পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদ’কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও কোপাতে কোপাতে থাকেন তারা,এতে আহত হন আরো অন্তত ১৫, জন।

পরবর্তীতে এলাকার স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। অন্যান আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে।এঘটনায় ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।এঘটনার পর থেকে জাকির হোসেন ও তার পালিত সন্ত্রাসীরা পলাতক রয়েছেন।স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।এলাকাবাসী জানায়,জাকিরের হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিল ৫,ই আগস্ট আওয়ামী  সরকারের পতনের পর তিনি বিএনপি বনে যান।তার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন এলাকাবাসী।

বিএনপির নাম ভাঙ্গিয়ে তিনি এলাকায় ব্যাপক অন্যায় অপকর্ম করে চলেছেন প্রতিনিয়ত।খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন বললে এখন পর্যন্ত জানা যায়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here