সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানার নেতৃত্বে গণসমাবেশ অনুষ্ঠিত

0
92
ছবি : এই বাংলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে অরুআইল ইউনিয়নের জয়ধরকান্দি বাজার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় ১নং ও ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-পোস্টার হাতে নেচে-গেয়ে সভাস্থলে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফর আলী।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ধরকান্দি ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল আহাদ এবং জুবায়েদুল ইসলাম ছানা।
এছাড়া বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ সরকার, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, জিয়াউর রহমান সরকার, আল-আমিন, আসাদ মিয়া প্রমুখ।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও সভায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমাকে প্রথমে বলা হয়েছিল, অরুআইল ইউনিয়নের এই গ্রামটি খুবই দুর্গম এলাকা, এখানে যাওয়ার মতো রাস্তা-ঘাট নেই—শুধু নৌপথই ভরসা। তবুও আমি এসেছি, কারণ এই অঞ্চলের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী এবং পরিবর্তনের পক্ষে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের পরিকল্পনা নয়, এটি হচ্ছে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রূপরেখা। আমরা সেই লক্ষ্যেই জনগণের পাশে দাঁড়িয়েছি।”

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here