লংলা আধুনিক ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

0
734
কুলাউড়ায় লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের শোকসভা / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের সহকারী অধ্যাপক গোলাপ মিয়া ও প্রদর্শক শমরেস দাসের যৌয উপস্থাপনায় ও কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এম পি নওয়াব আলী আব্বাছ খান বলেন শাহনাজ বাহার ম্যাডাম একজন ভালো মা ছিলেন,গুনবতি ও আদর্শবান ব্যক্তি ছিলেন,তিনি কলেজের প্রাক্তন ও বর্তবান শিক্ষার্থীদের কাছে ভালো আদর্শবান ম্যাডাম ভালো মনের মানুষ হিসেবে তিনি যায়গা করে নিয়েছেন।ম্যাডাম কলেজ প্রতিষ্ঠা থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কলেজ পরিবারে যুক্ত ছিলেন।তিনি খুব ভালো ও নামাজি ব্যক্তি ছিলেন আমি তাহার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল জব্বার, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজমুল হুসেন,আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শশাং্খ শেখর গুসাম্মী, কলেজ গভর্নিং বডির সদস্য আরিফুল ইসলাম বেলাল,আবু তাহের চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক নাজমা বানু, জয়েন্ত কুমার দেব,হেলাল খান,প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান,শফায়েত উল্যা,ইউসুফ গনি কলেজের সহকারী অধ্যাপক মুতাহের হুসেন,মাস্টার সরাফত স্কুলের প্রধান শিক্ষক সাহেদ আলী, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।

শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম।
শোকসভায় অতিথিরা শাহনাজ বাহারের স্মৃতিচরণ করে বলেন কলেজের বাংলা ম্যাডাম অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন তিনি গুনবতি আদর্শ বান নিতিবান ব্যক্তি ছিলেন।কলেজ জীবনে তিনি সকল শিক্ষার্থীদের কে নিজের সন্তানের মত আগলে রাখতেন এবং মনে করতেন।শাহনাজ বাহারের মৃত্যুতে সবাই শোক
প্রকাশ করছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য বাদশা মিয়া,সহকারী অধ্যাপক মালিক হোসেন,সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, তুফায়েল বেগ সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজের সহকারী অধ্যাপক নজমুল হুসেনের স্ত্রী ছিলেন কলেজের সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ)। তিনি গত ২৯ নভেম্বর রাতে মৃত্যু বরন করেন। এবং ৩০ নভেম্বর সকালে লংলা আধুনিক ডিগ্রি কলেজ প্রাঙ্গনে শাহনাজ বাহারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমার স্বামীর বাড়িতে দাফন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here