রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ

0
127
ছবি : এই বাংলা প্রতিনিধি

শ্রীপুর প্রতিনিধি:

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও চাহিদার প্রেক্ষিতে শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ট্রেন নং ৭৪৩/৭৪৪) আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি দিতে চলেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২রা নভেম্বর থেকে এই ট্রেনে শ্রীপুর স্টেশন থেকে যাত্রার জন্য ১০টি আসনের টিকেট বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রেলওয়ে সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, ট্রেনটি উপআপ এবং ডাউন উভয় দিক দিয়েই শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে স্থানীয় যাত্রীদের জন্য রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াত সুবিধাজনক ও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এক্সপ্রেস ট্রেনটিতে মাত্র ১০টি সিট বরাদ্দ পাওয়াকে যাত্রীসেবার একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছে এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়ার সাথে সাথে আরও বেশি সংখ্যক টিকেট ও সিট বরাদ্দ দেওয়া হবে।

শ্রীপুরবাসী এই সিদ্ধান্তকে তাদের দীর্ঘদিনের লড়াই ও প্রত্যাশার ফসল হিসেবে আখ্যায়িত করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপে এলাকায় ব্যাপক সন্তোষ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here