রিহ্যাব এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন

0
116
ছবি : এই বাংলা প্রতিনিধি

স্টাফ রিপোর্টার :


রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সভায় ২০২০ থেকে ২০২৫ মেয়াদের কার্যক্রম পর্যালোচনা ও নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (সাবেক এমপি) লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।

এজিএমে বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সভায় সদস্যরা সংস্থার উন্নয়ন, আবাসন খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here